ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল — শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রি করেছে। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি এসব ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

এছাড়া, শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

সূত্র মতে, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি করেছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি এসব ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর রেগুলেশন ১৬(১) অনুযায়ী পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর রেগুলেশন ১৬(১) অনুযায়ী আয়োজিত এ সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, সোমবার (১৬ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের ৮ কোটি ২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৭৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

সূত্র মতে, সোমবার (১৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, সাইফ পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস, বিএসআরএম লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং কাসেম ইন্ডাস্ট্রিজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন

সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন

আপলোড সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬