ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শচীন টেন্ডুলকারের ৪৯ বছরের ব্যাটের বন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

শচীন টেন্ডুলকারের ৪৯ বছরের — ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ক্রিকেট ব্যাটের সঙ্গে শচীন টেন্ডুলকারের সম্পর্কের বয়স এখন ৪৯ বছর। ছোটবেলায় হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছবির সঙ্গে বর্তমান সময়ের একই ভঙ্গিতে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই কিংবদন্তি ক্রিকেটার তাঁর দীর্ঘ পথচলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেন টেন্ডুলকার। ছবির এক পাশে চার বছর বয়সী শচীন, যিনি হাতে একটি ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন। অন্য পাশে বর্তমান সময়ের টেন্ডুলকার, যিনি নীল শার্ট ও জিনস পরা অবস্থায় সেই ব্যাটটি ধরে আছেন। বয়সের ব্যবধান স্পষ্ট হলেও দুই ছবিতে দাঁড়ানোর ভঙ্গি প্রায় একই।

ছবির সঙ্গে হিন্দিতে একটি বার্তা লিখেছেন টেন্ডুলকার, যার বাংলা অর্থ, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’

শচীন টেন্ডুলকার ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা ছিল। সেই ভালোবাসা তাঁকে নিয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে। তিনি ভারতের হয়ে ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতক করেছেন। ২০১১ সালে তিনি ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

টেন্ডুলকারের ক্যারিয়ার শুধুমাত্র পরিসংখ্যান ও রেকর্ডের গল্প নয়, বরং ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। তাঁর ব্যাট থেকে শতক এলে উৎসবে মেতেছে সমর্থকেরা, আবার তাঁর বিদায়ে হতাশ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে তিনি হয়ে উঠেছেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা।

৪৯ বছর আগের ছবির সঙ্গে বর্তমানের ছবিটি মিলিয়ে দেখলে বোঝা যায়, সময় বদলেছে, বয়স বেড়েছে, কিন্তু ব্যাটের প্রতি ভালোবাসা একই রয়ে গেছে।

ছবিটি প্রকাশের পেছনে বিশেষ একটি উপলক্ষও রয়েছে। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। আজ সেই অভিষেকের ৩৭ বছর পূর্ণ হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শচীন টেন্ডুলকারের ৪৯ বছরের ব্যাটের বন্ধন

শচীন টেন্ডুলকারের ৪৯ বছরের ব্যাটের বন্ধন

আপলোড সময় : ১১:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬