ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক — ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৬ নভেম্বর) মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৬টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের, যার পরিমাণ ৮ কোটি ২ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন এবং তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, যার শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইফ পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস, বিএসআরএম লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং কাসেম ইন্ডাস্ট্রিজ।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৭৮টি কোম্পানির মধ্যে ১১৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের, যার শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড, যার শেয়ার দর ৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে ডোরিন পাওয়ার (৭ দশমিক ৯৬ শতাংশ), শাইনপুকুর সিরামিক্স (৭ দশমিক ৬০ শতাংশ), বেক্সিমকো (৭ দশমিক ৪২ শতাংশ), মালেক স্পিনিং (৭ দশমিক ৩১ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৭ দশমিক ২৯ শতাংশ), বেস্ট হোল্ডিংস (৭ দশমিক ০৯ শতাংশ) এবং সমতা লেদার (৬ দশমিক ৫২ শতাংশ)।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন শেষে মালেক স্পিনিং মিলস্ পিএলসি লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে। কোম্পানিটির ৩৯ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড, যার ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৬ কোটি ৪৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ২০২টি শেয়ারের দর পতন হয়েছে, তবে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
অনলাইন ডেক্স 






















