ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মেনিয়ার পার্লামেন্টে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠন নিয়ে সংঘর্ষ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

আর্মেনিয়ার পার্লামেন্টে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবেশনকক্ষে এই সংঘর্ষের সময় এমপিরা একে অপরকে কিল-ঘুষি, লাথি ও চেয়ার ছুড়ে মারতে দেখা যায়।

বিরোধী দল স্ট্রং আর্মেনিয়া পার্টি সরকারের কাছে ‘সেক্স মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব দেয়, যা তাদের দাবি অনুযায়ী, যৌন অসন্তুষ্টির কারণে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই প্রস্তাব নিয়ে বিতর্কের একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সদস্য তারন চাখোয়ান বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।

চাখোয়ান বিরোধী দলের নেতা নারেক রাপেতিয়ানকে নারীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এর পর দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সংসদ সদস্যরা একে অপরকে মারধর করেন এবং চেয়ার ও পানির বোতল ছুঁড়তে থাকেন।

স্পিকার অধিবেশন মুলতবি না করার ঘোষণা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে নিরাপত্তাকর্মীরা দুই দলের মাঝে মানবপ্রাচীর তৈরি করেন। সংঘর্ষে কয়েকজন সংসদ সদস্য আহত হন।

ঘটনার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সহিংসতার নিন্দা জানান, তবে ক্ষমতাসীন দলের সদস্যদের ভূমিকার প্রতি সমর্থনও প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিরোধী দলে থাকার মানে এই নয় যে কেউ উদ্ধত আচরণ করবে।’

এদিকে, একই দিনে আলবেনিয়ার পার্লামেন্টেও বিরোধী আইনপ্রণেতাদের বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে, যেখানে তারা স্মোক বোমা বিস্ফোরণ ঘটান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আর্মেনিয়ার পার্লামেন্টে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠন নিয়ে সংঘর্ষ

আপলোড সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬