ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তিনি শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

প্রতিমন্ত্রী বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, নিরাপদ খাবার পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন এবং পরিষ্কার ঢাকা গড়ার প্রচেষ্টা গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এসবের ভিত্তিতে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে।

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে নগরবাসীকে বিভিন্ন চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম

আপলোড সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬