ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া ইউএনও অফিসে ‘জুতাসহ প্রবেশ করুন’ বার্তা, সেবাপ্রত্যাশীদের জন্য নতুন উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

কুমিল্লার বরুড়া উপজেলায় ইউএনও অফিসের সামনে একটি ব্যতিক্রমী সাইনবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’।

শুক্রবার (৩০ অক্টোবর) ইউএনওর কার্যালয়ের দরজায় এই বার্তাটি প্রকাশ পায়। উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্যে এবং সেবাপ্রত্যাশীদের ইউএনওর কাছে সহজে পৌঁছানোর সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, অনেক সময় সাধারণ মানুষ সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছাতে না পেরে সেবা থেকে বঞ্চিত হন। বরুড়া ইউএনওর কার্যালয়ের এই বার্তা মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলে তিনি মনে করেন।

শওকত আলী বলেন, এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা ও সৌজন্যবোধ বজায় রাখতে এমন নির্দেশনা প্রশংসার দাবিদার।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, জনসাধারণের সঙ্গে দূরত্ব কমাতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সেবাপ্রত্যাশীরা যেন সংকোচ ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বরুড়া ইউএনও অফিসে ‘জুতাসহ প্রবেশ করুন’ বার্তা, সেবাপ্রত্যাশীদের জন্য নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬