ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত দুজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২১৯ Time View

পাবনা সদর উপজেলায় সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুজন।

নিহতদের মধ্যে রয়েছেন মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)। আহতরা হলেন ১৪ বছর বয়সী এক কিশোর ও রিপন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, নিহতরা মাছ শিকারে গিয়েছিলেন। বিকেলের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে মাছ ধরতে গিয়ে বজ্রপাত শুরু হলে বেশ কয়েকজন বৃষ্টির মধ্যে বিলের একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। সন্ধ্যার দিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত দুজন

আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬