ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় আলোচনা-সমালোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের নতুনপাড়ায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

প্রদ্যুৎ কুমার তালুকদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতারা এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারপ্রধান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি ও অর্চনা করেছেন।

নেতারা মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে আশাবাদ ব্যক্ত করেন।

তবে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্যকে ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সিদ্ধান্তের ফলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় আলোচনা-সমালোচনা

আপলোড সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬