ফুটবল ইতিহাসের কিংবদন্তি পেলে আজ ২৩ অক্টোবর তার জন্মদিন উদযাপন করছেন। পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো, তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান ফুটবলার তার অসাধারণ কীর্তির জন্য পরিচিত।
পেলে ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জিতে আলোচনায় আসেন। এরপর ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন, যা আধুনিক ফুটবল তারকাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পেলের উল্লেখযোগ্য রেকর্ডগুলোর মধ্যে রয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শিরোপা জেতা, তিনটি বিশ্বকাপ জয়ের কীর্তি, এবং বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়া।
তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক করেন, যা তাকে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডধারী করে। ক্যারিয়ারে তার গোলসংখ্যা ১ হাজার ২৭৯টি, যদিও স্বীকৃত প্রতিযোগিতামূলক ম্যাচের গোল সংখ্যা ভিন্ন।
পেলে চারটি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন এবং বিশ্বকাপ ফাইনালে তিনটি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে তার। এই সব কীর্তি তাকে ফুটবল ইতিহাসে অনন্য করে তুলেছে।
অনলাইন ডেক্স 
























