ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়: সিইসি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উল্লেখ করেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, তাদের ক্ষমতায়নের পরিধিও বৃদ্ধি করতে হবে। তিনি রাজনৈতিক দল, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলোকে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আইন ও দলীয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, নারীর সমতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। তিনি গ্রাম ও উপকূলীয় এলাকায় নারী ভোটার বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়: সিইসি

আপলোড সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬