ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিয়ালের কামড়ে ৯ জন আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) এবং মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)ও আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে একটি শিয়াল হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে এবং পথচারী ও আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে আহত হওয়ার পর আতঙ্কিত হয়ে স্থানীয়রা ছুটোছুটি শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে

গাইবান্ধায় শিয়ালের কামড়ে ৯ জন আহত

আপলোড সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬