রাজশাহী রেলস্টেশনে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার আগেই টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রাত ১১টা ৫ মিনিটে টিকিট কিনতে আসা কয়েকজন যাত্রী কাউন্টার বন্ধ দেখে হতাশ হন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, টিকিট কাউন্টারে টিকিট বিক্রির সময়সূচি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই। ফলে জরুরি প্রয়োজনে রাতের বেলায় টিকিট কিনতে এসে কাউন্টার বন্ধ পাওয়ার কারণে তারা বিপাকে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ‘ঢাকা মেল’ ট্রেন ছেড়ে যায়। এ সময় কাউন্টার বন্ধ থাকায় কিছু যাত্রী টিকিট না কেটেই ট্রেনে উঠতে বাধ্য হন।
যাত্রীরা জানান, যদি কাউন্টার খোলা ও বন্ধের সময় স্পষ্টভাবে প্রদর্শন করা হতো, তাহলে তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। কাউন্টার বন্ধ পাওয়ার পর টিকিট সংগ্রহের বিষয়ে পর্যাপ্ত তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী যাত্রীরা দাবি করেছেন, রাজশাহী রেলস্টেশনের টিকিট কাউন্টারে স্পষ্ট সময়সূচি প্রদর্শন এবং কাউন্টার পরিচালনায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।
অনলাইন ডেক্স 

























