যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে রিপাবলিকান নেতা ওয়েসলি হান্টকে মনোনয়ন দিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাম্প এই ঘোষণা দেন।
এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। হান্ট সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা এবং ২০০৬ সালে বাগদাদে ৫৫টি যুদ্ধ মিশনে অংশ নিয়েছিলেন।
সৌদি আরবে কূটনৈতিক যোগাযোগ কর্মকর্তা হিসেবে দুই দফা দায়িত্ব পালন করা হান্ট ইসলাম ও মুসলিমদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি গত বছরের নভেম্বরে সৌদি আরবে তার দুই বছরের অভিজ্ঞতা শেয়ার করে শরিয়াভিত্তিক ব্যবস্থার জীবনযাপন সম্পর্কে কথা বলেন।
হান্টের বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনা হয়েছে। তিনি মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং টেক্সাসের রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে মুসলিমবিরোধী প্রচারণার অভিযোগ উঠেছে।
হান্ট ইসরাইলের শক্তিশালী সমর্থক হিসেবেও পরিচিত। তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে ইসরাইলের গুরুত্ব তুলে ধরেছেন এবং আব্রাহাম অ্যাকর্ডসের প্রতি সমর্থন জানিয়েছেন।
অনলাইন ডেক্স 
























