ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আহ্বান: দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরিত করতে হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২২ Time View

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিজয় সরণির নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। তিনি উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট-আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য রাখেন।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আহ্বান: দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরিত করতে হবে

আপলোড সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬