ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্যাংক প্রশিক্ষণকালে সেনাসদস্য নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক পিয়াস নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলা ছোড়ার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিয়াসসহ দুই সেনাসদস্য প্রাণ হারান এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত সেনাকর্মকর্তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব ও পারভিন আক্তার দম্পতির একমাত্র ছেলে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছিলেন। চাকরির সুবাদে তিনি স্ত্রী শুরাইয়া আক্তার ও এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পিয়াসের মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা আব্দুল ওয়াহাব তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে ছুটে যান। নিহত সেনাসদস্যের পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করল বার্সেলোনা

চট্টগ্রামে ট্যাংক প্রশিক্ষণকালে সেনাসদস্য নিহত

আপলোড সময় : ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬