ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার কুরআনবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়েও সংসদে বিতর্কিত ‘হেবা আইন’ সংশোধন পাস করেছে। তিনি এই আইন দ্রুত বাতিল না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে শরিয়াহবিরোধী এ আইন পাস করেছে, যা ইসলামের ওপর সরাসরি আঘাত। তিনি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে আলেম সমাজকে অপমান করার অভিযোগও তোলেন।

ফয়জুল করীম বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে বলেন, একদিকে তারা লংমার্চ করছে, অন্যদিকে সংসদে এই আইনের পক্ষেই কথা বলছে। এটি বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করে, হেবা আইন ইস্যুতে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

আপলোড সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬