ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা জরুরি: ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় সংসদে যেকোনও সংসদ সদস্যের কথা শোনার দায়িত্ব এবং তার বলার অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় অধিবেশন কক্ষে ব্যাপক হট্টগোলের পর তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে কোনও সদস্যের বক্তব্যের সময় বিশৃঙ্খলা সৃষ্টি বা বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বক্তব্য পুরোপুরি ঢেকে দেওয়া বা থামিয়ে দেওয়া সংসদীয় রীতির পরিপন্থী। তিনি স্পিকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ ও প্রতিকার দাবি করেন।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের বক্তব্য শোনার দায়িত্ব আমাদের আছে এবং বলার অধিকার তার। বক্তব্য দেওয়ার সময় অন্য সদস্যরা বাধা সৃষ্টি করলে তা সংসদীয় কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও ব্যাহত করে।

ডা. শফিকুর রহমান বলেন, বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে স্পিকারের রুলিং কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর জবাবের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা সম্ভব। কিন্তু বক্তব্যই শোনা না গেলে সংসদ সদস্যের মতপ্রকাশের অধিকার কার্যকর থাকে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করল বার্সেলোনা

সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা জরুরি: ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১২:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬