চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন এবং একজন কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনা আজ বুধবার ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বুধবার সকালে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
অনলাইন ডেক্স 





















