ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৬

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন।

এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭৯ জনের। ফলে ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে মারা গেছে ৯৯ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৬

আপলোড সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬