ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ২ সেপ্টেম্বর হাটহাজারী-নাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাহিনসহ চার এইচএসসি পরীক্ষার্থী আহত হন।

দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. এরশাদ (৩৫) ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত মাহিনকে প্রথমে চট্টগ্রামে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

স্থানীয়রা জানান, সম্ভাবনাময় এক তরুণ শিক্ষার্থীর এমন অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মাহিনের মরদেহ ঢাকা থেকে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় আনা হচ্ছে বলে পারিবারিক সূত্রে শুনেছি। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিনের মৃত্যু

আপলোড সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬