ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী দেশের কোটি কোটি বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা উল্লেখ করেন, ‘আমরা এমন বহু পরিবারের ঘটনা জানি, যেখানে বাবার কাছ থেকে সম্পদ নিয়ে সেই বৃদ্ধ বাবা-মাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়।’ তিনি বলেন, এই আইনের ১২২এ(৪) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, এই ধারার অধীন দান কোনো ক্রমেই হেবা করার বিধানকে সংকুচিত করবে না।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬' আনা হয়েছে বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তি হস্তান্তরের পর নিজেদের বসতবাড়ি ও সম্পত্তির ভোগদখল নিয়ে অনিশ্চয়তা দূর করতে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গত ২৭ আগস্ট জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

প্রস্তাবিত সংশোধনীর মূল উদ্দেশ্য হলো, কোনো ব্যক্তি তার সন্তান, নাতি-নাতনি কিংবা স্বামী বা স্ত্রীর কাছে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার নিজের কাছে রাখতে পারবেন।

আইনটি কার্যকর হলে বাবা-মা সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্পত্তি দান করেও জীবনের শেষ দিন পর্যন্ত সেই সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আইন পারিবারিক বিরোধ ও ভবিষ্যৎ আইনি জটিলতা কমানোর সুযোগ তৈরি করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

১৪ বোয়িং বিমান কেনার চুক্তির তথ্য প্রকাশের দাবিতে আইনি নোটিশ

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

আপলোড সময় : ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬