ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামী ও ভাসুরের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার একদিন পর গৃহবধূ শিল্পী আক্তার (৩৫) মারা যান। শনিবার (২৯ আগস্ট) ভোরে তার রহস্যজনক মৃত্যু ঘটে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, শিল্পীকে দীর্ঘদিন ধরে টাকা-পয়সার জন্য নির্যাতন করা হচ্ছিল। ঘটনার পর তার স্বামী শাহ নবী মিয়া পলাতক ছিলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা তাকে কান্দুশাহ মাজার এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শিল্পী আক্তারের পরিবারের দাবি, তার স্বামী ও ভাসুর ২৮ আগস্ট রাতে তাকে হত্যার হুমকি দেন। পরদিন ভোরে শিল্পীর মৃতদেহ ঘরের দরজার বাইরে অর্ধেক এবং ভেতরে অর্ধেক অবস্থায় পাওয়া যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
নিহতের বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে শাহ নবী মিয়ার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিল্পীকে বিয়ের পর থেকেই টাকা-পয়সার জন্য চাপ দেওয়া হতো। তার বড় মেয়ে আনিকা আক্তার কালবেলা বলেন, মৃত্যুর আগের দিন তার মা হত্যার আশঙ্কার কথা জানিয়েছিলেন।
অনলাইন ডেক্স 























