ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধানে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আপনারা গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের একটি বিকল্প পরিকল্পনা দিতে হবে।” তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার পাশাপাশি সংকট মোকাবিলার জন্য কার্যকর পরামর্শ দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আমদানিতে সমস্যা দেখা দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধানে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর

আপলোড সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬