ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।

পদত্যাগের পর জাহিদ আহসান বলেন, "আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই।" তিনি জানান, সভায় দুই ঘণ্টা আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং আগামীতে জাতীয় নাগরিক পার্টির মূল দলে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জানান, জাহিদ আহসানের পদত্যাগের পর সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। এতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

জাতীয় ছাত্রশক্তির নাম পরিবর্তন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নতুন নামকরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে জামায়াতের এমপিদের উদ্বেগ

ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

আপলোড সময় : ১২:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬