ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের প্রশ্নের অভাব নিয়ে সংসদে নাহিদ ইসলামের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় বিরোধী দল আপত্তি জানিয়েছে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, সরকারি দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন ছিল, যা সবই সরকারি দলের সদস্যদের।

নাহিদ ইসলাম আরও বলেন, বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন এবং তাদের প্রশ্ন করার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানান, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই।

স্পিকার বলেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তিনি বিরোধী দলের সদস্যদের আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন এবং তাদের প্রশ্ন করার সুযোগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে জামায়াতের এমপিদের উদ্বেগ

বিরোধী দলের প্রশ্নের অভাব নিয়ে সংসদে নাহিদ ইসলামের উদ্বেগ

আপলোড সময় : ১২:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬