ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস হলো দুটি তেলবাহী জাহাজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

হরমুজ প্রণালিতে ইরানের নির্দেশনা অমান্য করে চলাচল করার সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ট্যাংকারগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে আল জাজিরা আজ বুধবার এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করার সময় দুটি ট্যাংকার সমুদ্র মাইনের আঘাতে অচল হয়ে যায়।

বাহিনীটি জানিয়েছে, অবৈধ পথ দিয়ে যাওয়ার কারণে নাবিকদের ট্যাংকার থেকে নামতে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, নাবিকদের মার্কিন এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী আগেই মাইন পাতা পথ দিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। বিবৃতিতে বলা হয়েছে, যে সমস্ত জাহাজ কোম্পানি আইনানুগ পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের প্রতারণার শিকার হবে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে, যা শিগগিরই কার্যকর হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রেপ্তার ১৫ আইনজীবীর জামিন মঞ্জুর

হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস হলো দুটি তেলবাহী জাহাজ

আপলোড সময় : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬