ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০০ Time View

রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করতে যাচ্ছে ডেনমার্ক। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি পানি শোধনাগার প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা প্রদান করবে দেশটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। সাক্ষাতের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডেনমার্ক সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে সহায়তা করবে। এই প্রকল্পের জন্য সাড়ে ৪ হাজার কোটি টাকার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে, বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার।’

এ প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা প্রদান করবে ডেনমার্ক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘মুনসুন থিয়েটারে’ ইতিহাসের পাঠ নিচ্ছেন দর্শকরা: ফারুকী

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা

আপলোড সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬