ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

সিলেটের কানাইঘাট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটেলিয়ন (১৯ বিজিবি) এর একটি টহল দল তাকে সীমান্তে আটক করে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মিসবাহ সিরাজকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা দালালরা এসময় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। আটক হওয়ার পর মিসবাহ উদ্দিন সিরাজকে বিজিবি হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে কানাইঘাট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা

সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ আটক

আপলোড সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬