ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা — পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সীমা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমন্বয়ের সুযোগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১০৩৮ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে সময়সীমা বাড়ানো হয়েছে, তা বলবৎ থাকবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিক প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে।

তবে, ২০২৬ সালের মধ্যে নতুনভাবে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে না।

বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট হিসাবসমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কমিশন কিছু শর্ত আরোপ করেছে। নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন ‘এ’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে, এ ধরনের ক্রয়ের বিপরীতে কোনো নতুন মার্জিন ঋণ প্রদান করা যাবে না।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রডিশনিং ও সমন্বয়কালীন সময়ে উক্ত বিও হিসাবসমূহে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না। এছাড়া, নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবসমূহের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না।

বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না। কমিশন মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, কমিশন অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (ATB) তালিকাভুক্তির শর্তযুক্ত বন্ডগুলোর ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছে। বর্তমানে ATB-তে তালিকাভুক্ত বন্ডসমূহের মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির বিষয়ে স্টক এক্সচেঞ্জসমূহ ৩০ নভেম্বর ২০২৬ এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক গণপ্রস্তাব (IPO) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে বিএসইসি Single Window Review পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কর্তৃক আইপিও আবেদন পর্যালোচনাকালে কমিশনের পর্যবেক্ষণ প্রদান করা হবে। ফলে আইপিও প্রক্রিয়া কোম্পানির জন্য সহজ ও সময় সাশ্রয়ী হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমজেএল বাংলাদেশের প্রথম প্রান্তিকে আয় কমেছে

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি

আপলোড সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬