ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও বিধিমালার পরিপন্থী কাজ সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

আইন ও বিধিমালার পরিপন্থী — ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ডিএনসিসির ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে আইন মেনে চলতে হবে। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এ সময় প্রশাসক নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং এখানে নগরবাসীকে সেবা প্রদানই প্রধান কাজ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা নিতে এসে মানুষ যে অনীহা ও অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে।

কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠানোর মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধিবিধান অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, যৌক্তিক ও বিধিসম্মত বিষয়গুলোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে এবং বেআইনি কোনো দাবির সুযোগ নেই।

রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতির কথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।

শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে প্রশাসক জানান, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। তিনি সবাইকে নিজ নিজ নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. দাউদ মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তাঁর যোগদান উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়।

সভায় সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন ও মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

সরকার সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্প দুটির আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্প দুটি হলো সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। প্রকল্প দুটির আওতায় বরাদ্দ করা অর্থ দিয়ে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে।

প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

গত ৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আইন ও বিধিমালার পরিপন্থী কাজ সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

আইন ও বিধিমালার পরিপন্থী কাজ সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

আপলোড সময় : ১০:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬