ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চামড়া ব্যবসায়ী ও উদ্যোক্তা ইয়াসমিন আহমেদ।

গত ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য ইয়াসমিন আহমেদ ডব্লিউইএ-এর সভাপতি নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সম্প্রতি ঢাকার বারিধারা কসমোপলিটন ক্লাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। উল্লেখ্য, ডব্লিউইএ-এর প্রতিষ্ঠাতা মরহুমা রোকেয়া আফজাল রহমান বাংলাদেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নীলুফার সিদ্দীকা, সহ-সভাপতি হিসেবে আনিজা চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে মাহজাবীন আখতার নাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফাহমিদা সুলতানা অ্যান্থনি, কোষাধ্যক্ষ হিসেবে আকলিমা সুলতানা সনি এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে আরশিয়া নাজ তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপলোড সময় : ০১:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬