ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিট পরিবর্তনকে কেন্দ্র করে গভীর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবারের প্রথম প্রহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় দফায় দফায় এই সহিংসতার ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক দুটার দিকে সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর ঘণ্টাখানেক পর রাত তিনটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীরা হামলা চালায়। হামলার পর সিফাত পকেট গেটের দিকে চলে যান।

পকেট গেট এলাকায় সামিউল ইসলামের ওপর হামলা চালানো হলে তার ঠোঁট ফেটে যায়। এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হাসান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন এবং হলের প্রভোস্ট বডির সবাইকে জানানো হয়েছে। আনসার সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি

আপলোড সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬