ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামগ্রিক অংশীদারিত্বের আলোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে — বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। রবিবার আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি দুই নেতার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা উল্লেখ করে জানান, এতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকটির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ান ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সময় দিয়েছেন। তিনি বলেন, প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি অন্যতম ছিল।

হুমায়ুন কবির আরও জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় উদ্বেগ বাড়ছে, যা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা এবং মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের বিষয়ে আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব।’

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে শক্তিশালী ও সুদৃঢ়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও শক্তিশালী। ইনশাআল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ সরকার

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামগ্রিক অংশীদারিত্বের আলোচনা

আপলোড সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬