ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আজ সোমবার সকাল ১১টায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইরাক দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইরাকের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগের উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

আপলোড সময় : ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬