ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপককে চাকরিচ্যুত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।

পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তার (প্রভাস কুমার) নামে নারী হয়রানির অভিযোগ ছিল এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগও ছিলো।’

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুটি কমিটি করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৃত ব্যক্তির শ্রবণক্ষমতা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপককে চাকরিচ্যুত

আপলোড সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬