ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে সফরের পরামর্শ দিলেন জিএম কাদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৩১ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের সফরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হলে দেশটি বিষয়টি সহজভাবে নেবে না।

কাদের বলেন, "আমার ধারণা প্রধানমন্ত্রীর যাওয়া উচিত। যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত আমন্ত্রণটি গ্রহণ করা উচিত।" তিনি উল্লেখ করেন যে, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মোকাবেলা করা কঠিন।

তিনি চ্যানেল ২৪ এর 'যত কথা' অনুষ্ঠানে বলেন, "ভারতীয়রা নিজেদের দেশের মর্যাদা এবং জাতীয় সম্মানের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল।" কাদের আরও বলেন, ভারতকে আমন্ত্রণ জানালে এবং পরে তা প্রত্যাখ্যান করলে ভারতীয়রা বিষয়টি সহজভাবে গ্রহণ করবে না, যা সমস্যা তৈরি করতে পারে।

জাপা চেয়ারম্যান বলেন, "ভারত বাংলাদেশকে শুধু সীমান্ত নিরাপত্তার দৃষ্টিতে দেখে এ ধারণা ঠিক নয়।" তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

কাদের বলেন, "আমরা দরিদ্র এবং প্রধানত একটি মুসলিম দেশ, যা ভারতের জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারে।" তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, একটি দরিদ্র ও অস্থিতিশীল দেশে জঙ্গিবাদ বা মিলিট্যান্সি বিকাশের সম্ভাবনা তৈরি হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে সফরের পরামর্শ দিলেন জিএম কাদের

আপলোড সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬