ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, ওঝার ঝাড়ফুঁক কবরস্থানে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৩৯ Time View

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মারা যাওয়া এক নারীকে দাফনের দুই দিন পর ‘জীবিত’ করার দাবি করে কবরস্থানের পাশে ঝাড়ফুঁক করেছেন এক ওঝা।

হাসনা বেগম (৫৮) নামের ওই নারীর কবরের পাশে ওঝা গাজী মিয়া দাবি করেন, লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে ‘জীবিত’ করা সম্ভব। শনিবার (১৬ আগস্ট) উপজেলার চতলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

হাসনা বেগমের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিষধর সাপ কামড় দেওয়ার পর তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, গাজী মিয়া কবরের পাশে গিয়ে গন্ধ শুঁকে দাবি করেন, তিনি তেলের গন্ধ পেয়েছেন। তার দাবিতে উৎসুক এলাকাবাসী কবরের পাশে গিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করেন।

হাসনা বেগমের মেয়ে খালেদা বেগম বলেন, ওঝা তাকে জানিয়েছেন, আগামী মঙ্গলবার আবার কবরের পাশে আসবেন। তবে তিনি জানান, আধা ঘণ্টা আগে ওঝা ফোন করে জানিয়েছেন, মা বেঁচে নেই।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং কবর দেওয়ার পর ঝাড়ফুঁক করে জীবিত করার দাবি হাস্যকর। ওই ওঝাকে পুলিশের হাতে সোপর্দ করা উচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, ওঝার ঝাড়ফুঁক কবরস্থানে

আপলোড সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬