ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের দাবি, কিমের সঙ্গে সম্পর্ক দারুণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন। ছবিতে দুজনের ‘বন্ধুত্বপূর্ণ নয় এমন চেহারা’ নিয়ে রসিকতা করলেও কিমের সঙ্গে তার সম্পর্ক ভালো বলে দাবি করেছেন ট্রাম্প।

রোববার (১৬ আগস্ট) বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই নির্দিষ্ট ছবিতে আমাদের চেহারা বন্ধুত্বপূর্ণ না হলেও এমন আরও অনেক ছবি আছে, যেখানে আমরা হাসছি। কিম জং উন এবং আমার সম্পর্ক দারুণ!’

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার মধ্যেই ট্রাম্প এ মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে পিয়ংইয়ং বলেছে, এ ধরনের মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে।

উলচি ফ্রিডম শিল্ড নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। মহড়ায় ড্রোন হামলা মোকাবিলা, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন এবং সাইবার হামলা মোকাবিলার প্রশিক্ষণ থাকবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে ‘পারমাণবিক জোটে’ পরিণত হচ্ছে। তারা দাবি করেছেন, আসন্ন সামরিক মহড়া গত পাঁচ বছরে অনুষ্ঠিত মহড়াগুলোর তুলনায় ভিন্ন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে সাবমেরিন ক্যাবল উন্মুক্ত, দুর্ঘটনার আশঙ্কা

ট্রাম্পের দাবি, কিমের সঙ্গে সম্পর্ক দারুণ

আপলোড সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬