ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় সাক্ষাতের পর সংগঠনটির নতুন কমিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা এসেছে কিনা, জানতে চাইলে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

বর্তমান কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

বিএনপি ও দলটির সহযোগী-অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন কমিটি সাধারণত রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন।

ওই সাক্ষাতের পরই ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরাল হয়েছে। তবে নতুন কমিটি কবে ঘোষণা করা হবে বা কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের অর্থনৈতিক সংকট: তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য

আপলোড সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬