ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারে পুলিশের ওপর হামলা, আসামি পালিয়ে গেলেন জনতার সহায়তায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এক চিহ্নিত আসামিকে ধরতে গিয়ে পুলিশ ক্ষুব্ধ জনতার পাথর নিক্ষেপের শিকার হয়। এই পরিস্থিতিতে পুলিশের হাত থেকে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত ওই আসামি। ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অস্ত্র আইনের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত অপরাধী মহনার এলাকায় আত্মগোপন করে আছে—এমন খবরের ভিত্তিতে তারা অভিযানে নামে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সফলভাবে অভিযুক্তকে আটক করে।

গ্রেপ্তারের পরপরই স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই হামলার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় ওই আসামি।

পুলিশ অভিযোগ করেছে, হামলার পর স্থানীয় এক চৌকিদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

এ বিষয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং পলাতক আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য

বিহারে পুলিশের ওপর হামলা, আসামি পালিয়ে গেলেন জনতার সহায়তায়

আপলোড সময় : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬