ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৩৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের সময় ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আশুগঞ্জ উপজেলার কামাউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭২ কোটি টাকা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আবুসাঈদ মৈত্রীস্তম্ভের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে দর্শনার্থীদের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য ২০ ও ৩০ টাকা হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর অবদান ও আত্মত্যাগের স্মৃতি ধারণকারী এই মৈত্রীস্তম্ভটি এখন থেকে ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে নতুন প্রজন্মের জানার অন্যতম স্থান হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব আসবে: অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

আপলোড সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬