ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

১৫ আগস্টে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠন ও উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাবের মুখপাত্র আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠন যাতে নাশকতা করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ দ্রব্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচল সম্ভব নয়: ইরান

১৫ আগস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

আপলোড সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬