ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক)-এর শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা সামাদ মিয়াকে সভাপতি ও মাওলানা খ. মাহবুব রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

১২ আগস্ট বুধবার বাইমহাটি পশ্চিমপাড়া জামে মসজিদে (ছাপড়া মসজিদ) এ উপলক্ষে প্রথম অধিবেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মউশিক’র টাঙ্গাইল জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম জালালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা মউশিক’র সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক।

আলোচনা সভায় জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুস ছামাদ মিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মশিউর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আমান উল্লাহ।

আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান ও মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি আশরাফ আলী ও হাফেজ মাওলানা দেলোয়ার।

কমিটিতে আরও নির্বাচিত সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নাঈম, আইন ও বিচার সম্পাদক মাওলানা আব্দুল হক, পরিবেশ সম্পাদক হামিদউল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, মহিলা সম্পাদক ইয়াছমিন, সহ-মহিলা সম্পাদক মীম আক্তার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৬ আগস্ট সরকারি ছুটি ঘোষণা

মির্জাপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

আপলোড সময় : ০৭:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬