ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধে শিক্ষার্থীদের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও তিন চাকার যানের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

নিহত শিক্ষার্থীর নাম ইয়াসির আরাফাত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আর রশিদ ইয়াসিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুর ওপর যাত্রীবাহী বাসের সঙ্গে তিন চাকার যানের সংঘর্ষে ইয়াসিরসহ ৬ জন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাতে ইয়াসিরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রাত আটটায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি জানান। উপাচার্যের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করা হলেও ইয়াসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ১১টায় পুনরায় অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা দাবি করেছেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে পিচঢালাই করতে হবে, বিশেষ করে দপদপিয়া সেতুর সড়ক সংস্কার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত নির্মাণ করতে হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাস সার্ভিস চালু করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী মো. রাজিব বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক বেহাল। আমরা যে চারটি দাবি জানিয়েছি, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।’ উপাচার্য মামুন আর রশিদ শিক্ষার্থীদের দাবি শোনার পর বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যুতে মন্ত্রীর শোক প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধে শিক্ষার্থীদের দাবি

আপলোড সময় : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬