ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’র তালিকায় না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে এ দিন একদিনের ছুটি রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে একদিন ছুটি রাখা হয়েছে। ফলে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে ছুটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আখেরি চাহার সোম্বা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। এটি সফর মাসের শেষ বুধবারকে বোঝায় এবং এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতায়নের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের হুঁশিয়ারি

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে

আপলোড সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬