ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শেয়ার জালিয়াতি মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বলপ্রয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক ‘মো. শাহাবুদ্দিন’ হিসেবে ১২ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তাকে এস আলম ও আবদুল ওয়াহেদের যোগসাজশে নির্বাচিত পরিচালক হিসেবে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দামুড়হুদা মাদ্রাসায় ৩০ শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করেনি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শেয়ার জালিয়াতি মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

আপলোড সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬