ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন এবং বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিমা হত্যার বিচার দাবি করে মানববন্ধন

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত শুরু

আপলোড সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬