ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নেত্রকোনার পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমনের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ ও শ্রম কমানো।

রোববার (৯ আগস্ট) দুপুরে সিজকান্দি এলাকায় ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি নিজেই রাইস ট্রান্সপ্লান্টারের চালকের আসনে বসে আমন চারা রোপণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান।

এমপি মাছুম মোস্তফা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষকদের শ্রম ও উৎপাদন খরচ কমবে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি উপ-সহকারী মো. আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজারসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ, কৃষক, স্থানীয় জামায়াতের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যুতে মন্ত্রীর শোক প্রকাশ

এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

আপলোড সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬