ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কৃষকের জমির লাউ ও বেগুন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা গ্রামে আলম খন্দকার (২১) নামে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে তার প্রায় ৬০০টি বেগুন গাছও উপড়ে ফেলা হয়েছে। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিদিনের মতো সকালে নিজের ক্ষেত দেখতে গিয়ে আলম গাছ কাটা ও উপড়ে ফেলার দৃশ্য দেখতে পান। এক রাতের মধ্যে তার পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, আলম খন্দকার অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী যুবক। পরিবারের অভাবের কারণে তিনি পড়াশোনা ছেড়ে কৃষিকাজে যুক্ত হন এবং ধার-দেনা করে সবজি চাষ শুরু করেছিলেন।

স্থানীয় বিচারক মো. আনোয়ার হোসেন মুন্সি বলেন, আলম অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে। অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি এবং দুর্বৃত্তদের কর্মকাণ্ডে তার পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলম খন্দকার বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার সঙ্গে এমন করল বুঝতে পারছি না। আমি অশিক্ষিত মানুষ। কৃষি অফিসে গিয়ে সাহায্য চাইতেও পারিনি কখনো। আজ সব শেষ হয়ে গেল।’

আলমের মা বলেন, ‘অভাবের কারণে ছেলেকে পড়াতে পারিনি। সে সারাদিন ক্ষেতেই কাজ করে সংসার চালায়। আমার ছেলে খুব সহজ-সরল। এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে, কিন্তু আমরা কোনো বিচার পাই না।’

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষককে উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে এবং তাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

মাদারীপুরে কৃষকের জমির লাউ ও বেগুন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপলোড সময় : ১০:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬