ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে দাবানলের ঝুঁকি বৃদ্ধি, ‘অতি উচ্চ’ সতর্কতা জারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

গ্রিসের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহের কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সোমবারের জন্য 'অতি উচ্চ' সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানায়, অ্যাটিকা, পেলোপনিসের কিছু অংশ, এজিয়ান দ্বীপপুঞ্জ এবং ক্রিটে দাবানলের ঝুঁকি 'লেভেল ৪' বা 'অতি উচ্চ' পর্যায়ে রয়েছে। এটি সর্বোচ্চ 'লাল' জরুরি অবস্থার এক ধাপ নিচের সতর্কতা।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবানল সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শুকনো ঘাস, ডালপালা বা অন্যান্য বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, রোববার অ্যাটিকার কোরোপি এলাকায় একটি দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ন্যাশনাল অবজারভেটরি অব অ্যাথেন্সের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে গ্রিসের অ্যাটিকা অঞ্চলে ১ লাখ ১০ হাজার একরের বেশি জমি পুড়ে গেছে। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে গ্রিসসহ বিভিন্ন দেশে দাবানল ছড়িয়ে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধে শিক্ষার্থীদের দাবি

গ্রিসে দাবানলের ঝুঁকি বৃদ্ধি, ‘অতি উচ্চ’ সতর্কতা জারি

আপলোড সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬